করোনায় মারা গেলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাস।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কাঞ্চিলাল দাসের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় গত ২৪ মে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে ২৬ মে তাকে ঢামেকের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

কাঞ্চিলাল দাসের স্ত্রী ড. রীতা সেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, ছেলে অরুণাভ দাস শুভ্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মেয়ে দেবলীনা দাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত।