রাজধানীতে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কাকরাইলে ভবন থেকে পড়ে নাসিমা আক্তার (৫০) নামে এক নারী মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাসিমা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোজাফফর আহমদের স্ত্রী।

নাসিমার মেয়ে শারমিন আক্তার জানান, কাকরাইল ৮৪/৩ নম্বর (৭ তলা) বাড়ির ৫ম তলায় থাকেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ আগেও তার মা তাদের সঙ্গে রুমেই ছিলেন। কিছুক্ষণ পর ভবনের নিচে কিছু পড়ার আওয়াজ শুনে গিয়ে মাকে নিচে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘বাসার বারান্দায় পুরোটা রেলিং দিয়ে আটকানো না। ওপরের অংশ খোলা। মা কীভাবে নিচে পড়ে গেছেন তা বলতে পারছি না। পরিবারের কারও সঙ্গে তার কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাটিও হয়নি। ভবনের কোথা থেকে মা পড়ে গেছেন তাও বলতে পারি না।’