জি সেভেন সম্মেলন

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান মেরকেলের

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি সেভেন সম্মেলন উপলক্ষে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল শনিবার জার্মান সরকারের মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আলজাজিরা।

জার্মান সরকারের মুখপাত্র নিশ্চিত করেছেন বিশ্বনেতাদের এই সম্মেলনে মেরকেল সশরীরে উপস্থিত হবেন না। জুনের শেষদিকে জি সেভেন সম্মেলন ভিডিও কনফারেন্সে আয়োজনের কথা রয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সম্মেলন আয়োজন থেকে সরে আসেন ট্রাম্প।

তবে গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে।