চট্টগ্রামের পাথরঘাটায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানার আশরাফ আলী রোডে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন, মুদি দোকানি খোরশেদ আলম (৩২), তার ভাই সাইফুল ইসলাম (২৪) ও কর্মচারী মো. ওসমান (৪৬)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির গোপন খবরে শুক্রবার সন্ধ্যায় সাইফুল স্টোর নামে ওই দোকানটিতে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।