রাজধানীতে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক করতোয়ার সিনিয়র ক্রাইম রিপোর্টার রুদ্র রাসেল।
শনিবার রাতে রামপুরা বাসায় ফেরার সময় এ হামলার শিকার হন বলে জানান তিনি।
রুদ্র রাসেল বলেন, এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু রাতেই আটক হওয়া হামলাকারী ইশতিয়াক রনিকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই ) মাসুদ খলিফা দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা সিম্পল। তাই দুই পক্ষকেই থানায় ডেকেছিলাম। কাউকে আটক করি নাই।’