ঝিনাইদহ সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া খাতুন (৭) নামে ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে ওই উপজেলার বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত শিশু দুটি সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামের নজরুল ইসলামের সন্তান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে মায়ের সাথে আবু সালেহ মাহি ও সাফিয়া খাতুন দুই ভাইবোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসেন। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে পুকুরে খুঁজতে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য মা মনিরা বেগমকে আটক করেছে পুলিশ। তবে এটা হত্যা না পানিতে ডুবে মারা গেছে তা তদন্ত শেষে জানা যাবে।