আন্দোলনকারীদের তির ছুঁড়ে গণপিটুনি খেলেন বৃদ্ধ (ভিডিও)

আমেরিকায় ‘বৈষম্যের’ বিরুদ্ধে চলা আন্দোলনের সময় উটাহ অঞ্চলে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। হঠাৎ গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তির ছুঁড়তে চেষ্টা করলে তিনি বিপাকে পড়েন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সল্ট লেক সিটিতে শনিবার এই ঘটনা ঘটে। এক নারী এই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ শ্বাসরোধ করে হত্যার পর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি অঞ্চলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তির-ধনুক হাতে এক বৃদ্ধ গাড়ি থেকে নেমে তির ছোঁড়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সংক্ষিপ্ত আলাপে এক নারী তাকে প্রশ্ন করছেন, ‘আপনি সিরিয়াস?’  জবাবে বৃদ্ধ বলে, ‘হ্যাঁ ছুঁড়ছি’। এটি বলে সত্যি সত্যি তির দিয়ে হামলা করেন।

অমনি আরেকজন এসে তাকে মাটিতে ফেলে দেন। এসময় পুলিশের সামনেই উত্তেজিত জনতা বৃদ্ধের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।