অর্থনীতির চেয়েও মানুষের জীবন গুরুত্বপূর্ণ: পোপ

অর্থনীতি নয়, মানুষের জীবনই বেশি গুরুত্বপূর্ণ বলে বক্তব্য দিয়েছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খবর আলজাজিরার।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও অর্থনীতি বাঁচাতে দেশে দেশে লকডাউন তুলে নেয়া হচ্ছে, এমন সময় তিনি এমন মন্তব্য করলেন।

রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে জানালা থেকে দেওয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস বলেন, অর্থনীতিকে সহযোগিতার জন্য অর্থ সঞ্চয় নয়, মানুষকে সুস্থ করে তোলা গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতি নয়,  আমরা মানুষই পবিত্র আত্মার ধারক।

ইতালিতে তিনমাসের লকডাউনে এই প্রথম মানুষের সামনে এসে বার্তা প্রদান ও আশির্বাদ করলেন পোপ ফ্রান্সিস। এদিন সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কয়েকশ’ মানুষ করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানায়। 

এদিকে বুধবার ইতালিতে প্রত্যাহার হতে পারে। এর মধ্যে দেশটিতে মারা গেছে ৩৩ হাজার ৩৪০ জন মানুষ। আক্রান্তদের সেবা করতে গিয়ে করোনায় প্রাণ যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য এদিন প্রার্থনা করেন পোপ।