সচিবালয়ে অফিস করবেন ২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী

সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার তিনি আরো জানান, এ ছাড়া ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অনলাইনে একইসঙ্গে কাজে যুক্ত থাকবেন।

দেশের অন্যান্য অফিসে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হবে। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে অফিস চালাবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ৬৬ দিন বন্ধের পর রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলেছে।