রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে চিকিৎসাধীন রোগীসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি অগ্নিকা-ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। গতকাল সোমবার আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব ও হামিদুল মিসবাহর পক্ষে এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক। কার্যতালিকায় এলে হাইকোর্টে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারীর আইনজীবী।