টঙ্গীতে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ছাঁটাইয়ের প্রতিবাদে তানাজ ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্পপুলিশ কয়েক দফা চেষ্টা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কারখানার নিটিং অপারেটর নুরজাহান বেগম জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি শেষে নির্ধারিত দিনে গতকাল সকালে কারখানায় এসে ছাঁটাইয়ের নোটিস পান তারা। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

কারখানা কর্র্তৃপক্ষের দাবি, করোনার কারণে বেশির ভাগ কাজের চুক্তি বাতিল হয়ে গেছে। সীমিত কিছু কাজের জন্য এত শ্রমিক প্রয়োজন নেই। এ জন্য পরিস্থিতি বিবেচনা করে ছাঁটাই করা হয়েছে।

শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বিষয়টি নিয়ে কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত বিষয়টি সমাধানের আশ^াস দিয়েছেন।