দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। তার নাম জসিম উদ্দিন (৩৫)। গত রবিবার স্থানীয় সময় বিকেলে উমটাটা শহরে এ ঘটনা ঘটে। জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে।
নিহতের বাবা আবদুর রব জানান, এক যুগের বেশি সময় তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় একটি মুদিদোকান চালান। রবিবার বিকেলে দোকান থেকে বেরিয়ে জসিম বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে শ^াসরোধে হত্যা করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। ছেলের লাশ ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, উপজেলার পালগিরি গ্রামের এক যুবক দক্ষিণ আফ্রিকায় নিহত হয়েছেন বলে শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানানো যাবে।