আর কতো সত্যিকে ধামাচাপা দেয়া হবে: নওয়াজউদ্দীনের স্ত্রী

নওয়াজউদ্দিন সিদ্দিকীকে পিছু ছাড়ছে না বিতর্ক। এবার নওয়াজউদ্দীনের ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন তার ভাইজি। 

এই খবর প্রকাশ্যে আসার পর ফের আরও একদফা সমালোচনার ঝড় উঠল নওয়াজউদ্দিনকে ঘিরে। 

জি নিউজ জানায়, নওয়াজউদ্দীনের ভাইজির অভিযোগের পর পালটা টুইট করেন গ্যাংস অফ ওয়াসেপুর অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকি।

তিনি বলেন, সবে তো শুরু। এবার আরও অনেক কিছু সামনে আসবে। প্রকাশ পাবে অনেক কথা। এই ধরনের কাজের ভুক্তভোগী শুধু তিনি নন। টাকা দিয়ে আর কতো সত্যিকে ধামাচাপা দেওয়া হবে বলেও প্রশ্ন তোলেন আলিয়া।

এসবের পাশাপাশি আলিয়া আরও প্রশ্ন তোলেন, পরিবারের মধ্যে যখন শিশুদের উপর হেনস্থার ঘটনা ঘটছে, তা দেখেও কেউ কীভাবে চুপ থাকতে পারেন! 

নওয়াজের ভাইঝির অভিযোগ, তিনি জেঠা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সব জানিয়েছিলেন কিন্তু তিনি কীভাবে এই কাজ করতে পারেন বলে পালটা প্রশ্ন তুলে চুপ হয়ে যান অভিনেতা। যা দেখে আশ্চর্য হয়ে যান তিনি। 

 এদিকে বর্তমানে আলিয়া সিদ্দিকির সঙ্গে নওয়াজের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে নানা টানাপোড়েন। এমনকি, আলিয়া  বিচ্ছেদের জন্য ৩০ কোটি নগদ এবং মুম্বাইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে ফ্ল্যাটের দাবি করেছেন বলে জানা যায়। যদিও  ৩০ কোটি রুপি খোরপোশের দাবি করেননি বলে এক প্রতিক্রিয়ায় জানান আলিয়া।