সিএমএইচে সুস্থ আছেন প্রধান বিচারপতি

পুরোনো অ্যাজমা সমস্যার কারণে সম্মিলিক সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন। 

তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই জানিয়ে বুধবার রাতে এ তথ্য জানান হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। 

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি তার পুরোনো অ্যাজমা সমস্যার কারণে সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।’ 

তিনি আরো বলেন, ‘গত দুই দিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১ শ ফাইলে সই দিয়েছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।’