টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলায়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো।
এছাড়া গতকাল সকাল পর্যন্ত নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মির্জাপুর উপজেলার দুজন, কালীহাতির দুজন, ঘাটাইলের একজন, সদর উপজেলার চারজন ও ভূঞাপুরের একজন রয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে গতকাল পর্যন্ত ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন জানান। আক্রান্তদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।