অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে সুপ্রিম কোর্টের কমিটি

অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় সমস্যা নিরসন, প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ ও তদারকি করতে একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী করোনার সংক্রমণ রোধকল্পে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণ ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকার্য পরিচালনার লক্ষ্যে ৩০ মে দেওয়া বিজ্ঞপ্তিতে প্র্যাকটিস নির্দেশনা জারি করা হয়।