সোনারগাঁয়ে গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ সদস্যসহ মোট ২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ১৯ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৯ জন প্রাপ্ত বয়স্ক নারী রয়েছে।
সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘণ্টায় সোনারগাঁয়ে মোট ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সোনারগাঁয়ে মোট ২৬৬ জন করোনায় আক্রান্ত হলো।
তিনি আরো জানান, নতুন ২৮ জন আক্রান্তের মধ্যে ২ জন সোনারগাঁ থানার পুলিশ সদস্যসহ মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত বসুন্ধরা গ্রুপের ৪ কর্মচারী রয়েছে।