রাজধানীর খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ বলছে, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মো. তুহিন (২৪) ও মো. সজিব শেখ (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গত ২৮ মে বিকেলে বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে যান ভুক্তভোগী তরুণীসহ কয়েকজন। পরে সেখানে থাকা কয়েকজন দুষ্কৃতকারী তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুষ্কৃতকারীদের একজন ওই তরুণীকে ধর্ষণ করে। পরদিন নিজে বাদী হয়ে মামলা করেন ওই তরুণী। পরে খিলক্ষেতের ফকির বাড়ি থেকে তুহিন ও নারায়ণগঞ্জ থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়।