করোনার কারণে কোনো দুর্নীতিবাজের প্রতি নমনীয় বা শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি আরও বলেন, মাস্ক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্টসহ (পিপিই) স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেবে দুদক।
গতকাল শুক্রবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
ক্যাসিনোকাণ্ডে কমিশনের বিবেচনাধীন অনুসন্ধান বা তদন্তে শিথিলতা এসেছে কি না এ প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরাও গণমাধ্যমে এ জাতীয় সংবাদ দেখছি। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কমিশন ক্যাসিনোকাণ্ডে যেসব অভিযোগ আমলে নিয়েছে সেসব বিষয়ে অনুসন্ধান বা তদন্তে শিথিলতার কোনো সুযোগ নেই।