গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজার পার হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩১ জনে। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ১৮, কালিয়াকৈরে ৭, কালীগঞ্জে ৪ ও কাপাসিয়া উপজেলায় ১২ জন। এ নিয়ে গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ১৭০, কালীগঞ্জে ১৫৫, কাপাসিয়ায় ১১৪, শ্রীপুর উপজেলায় ১১৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। গত সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৬ জন।