কবিতা : পাছে লোকে কিছু বলে
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
(গত সংখ্যার পর)
১৩. হৃদয়ে বুদবুদের মতো কীসের চিন্তা উদয় হয়?
ক) মন্দ চিন্তা
খ) শুভ্র চিন্তা
গ) সাদা চিন্তা
ঘ) সত্য চিন্তা
উত্তর : (খ)
১৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছে
ক) সাধু
খ) চলতি
গ) আঞ্চলিক
ঘ) সাধু ও চলিত
উত্তর (ঘ)
১৫. ‘পাশে লোকে কিছু বলে’ কবিতায় কয়টি অনুচ্ছেদ বা স্তবক রয়েছে?
ক) পাঁচটি
খ) ছয়টি
গ) সাতটি
ঘ) আটটি
উত্তর : (গ)
১৬. নিচের কোনটাকে বুদবুদের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) চিন্তা
খ) সংশয়
গ) ভয়
ঘ) লজ্জা
উত্তর : (ক)
১৭. বিধাতা আমাদের কী দিয়েছেন বলে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় উল্লেখ করা হয়েছে?
ক) শক্তি
খ) ভয়
গ) প্রাণ
ঘ) চিন্তা
উত্তর : (গ)
১৮. বরিশালের কোন গ্রামে কামিনী রায় জন্মগ্রহণ করেন?
ক) নমিতা
খ) আমতলী
গ) বাসন্ডা
ঘ) বাসন্তী
উত্তর : (গ)
১৯. কবি কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?
ক) ভালো
খ) মহৎ
গ) শুভ্র
ঘ) মন্দ
উত্তর : (খ)
২০. যন্ত্রণার উপশম ঘটাতে পারে কোনটি?
ক) একটি ¯স্নেহের কথা
খ) একজন ভালো নেতা
গ) একটি ভালো ঘুম
ঘ) একটি সুন্দর স্বপ্ন
উত্তর : (ক)
২১. মানুষের প্রাণ বা জীবনীশক্তির মৃত্যু হয় যে দশায় উপনীত হলে
ক) ভয়-ভীতি
খ) মান-সম্মান
গ) ভোগ-বিলাসিতা
ঘ) প্রভাব-প্রতিপত্তি
উত্তর : (ক)
২২. অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কীসের কবলে পড়ে?
ক) লজ্জার
খ) ভীতির
গ) দ্বিধার
ঘ) সংকটের
উত্তর : (গ)
২৩. নিচের কোনটি কামিনী রায়ের রচনা বলয়ের বাইরে?
ক) আলো ও ছায়া
খ) দীপ ও ধূপ
গ) নির্মাল্য
ঘ) সংগীত শতক
উত্তর : (ঘ)
২৪. ভয়-বিহ্বলতার নেতিবাচক দিক হলো
র. প্রাণভয়ে ম্রিয়মাণ করে রাখে
রর. জীবনীশক্তি নাশ করে দেয়
ররর. নিজেকে আড়ালে থাকতে দেয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর : (ক)
২৫. কামিনী রায় কোন কলেজে পড়াশোনা করে সেই কলেজেই অধ্যাপনা করেন?
ক) ঢাকা কলেজ
খ) বেথুন কলেজ
গ) সিটি কলেজ
ঘ) হিন্দু কলেজ
উত্তর : (খ)
২৬. কামিনী রায়ের ছোটদের কবিতাসংগ্রহের নাম
ক) নির্মাল্য
খ) গুঞ্জন
গ) ইতল-বিতল
ঘ) আঙুর
উত্তর : (খ)
২৭. মানুষের সম্মুখে চরণ চলা বন্ধ হয় কেন?
ক) পা ভেঙে গেলে
খ) পায়ে তীব্র ব্যথা হলে
গ) অলসতায় আক্রান্ত হলে
ঘ) দ্বিধা-দ্বন্দ্বে আক্রান্ত হলে
উত্তর : (ঘ)