যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন করে নয়শো ছাড়ানো মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৯২২ জনের মৃত্যু হয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার জন, যা বিশ্বে দেশ হিসেবে সর্বোচ্চ।

এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা এগিয়ে যাচ্ছে ১৯ লাখের দিকে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার মানুষ।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না হলেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দেশজুড়ে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লকডাউন শিথিল এবং কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে তাতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অনেকের ধারণা।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার মানুষের। সুস্থ হয়েছে ২৭ লাখ ৪৫ হাজার জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৬ লাখ ১৪ হাজার। তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৪ লাখ ৫০ হাজার ছুঁই ছুঁই। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৮৫ হাজার প্রায়। দুই লাখ ৪০ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে উঠে এসেছে ব্রাজিল, ৩৪ হাজার। চতুর্থস্থানে আছে ইতালি, ৩৩ হাজার ৭০০। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার ছাড়িয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। ২ লাখ, ৩৬ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে দেশটি। মৃত্যু দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৯ জন।

বৈশ্বিক তালিকায় ২০তম স্থানে ওঠে আসা বাংলাদেশে শুক্রবার পর্যন্ত আক্রান্ত ৬০ হাজার ৩৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮১১ জনে।