গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর আড়ালে রাখতে পারলেন না হলিউড তারকা বেন অ্যাফ্লেক! ভক্তরা এই প্রাইভেট অ্যাকাউন্টের খবর জেনে গেছেন। সোশ্যাল সাইটটিতে দেখা গেছে, ফলোয়ার তালিকায় আছেন দুই অভিনেত্রী- প্রেমিকা আনা দে আরমাস ও সাবেক স্ত্রী জেনিফার গার্নার।
মিরর জানায়, সাংবাদিক কেলসে উইকম্যান সোশ্যাল মিডিয়ায় বেনের এই গোপন অ্যাকাউন্ট নিয়ে পোস্ট দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন স্ক্রিনশট।
অ্যাকাউন্টটি পরিচালনা করে ‘বেন’ নামের কোনো ব্যক্তি। যেখানে হ্যান্ডেল নেম- পজিটিভ অ্যাটিটিউড হান্টিং, যা নেওয়া হয়েছে নায়কের ১৯৯৭ সালের সিনেমা ‘গুড উইল হান্টিং’ থেকে।
অ্যাফ্লেকের এই অ্যাকাউন্টে মাত্র তিনজন ফলোয়ার। দে আরমাস, গার্নার ও অজ্ঞাত এক ব্যক্তি।
এ ছাড়া ডিসপ্লে পিকচার ব্যবহার করা হয়েছে বেন অ্যাফ্লেক ও আনা দে আরমাসের অন্তরঙ্গ একটি ছবি।আর বায়োতে লেখা হয়ছে— তিনি একজন বাবা, মাঝে মাঝে সিনেমা তৈরি করেন।
অ্যাকাউন্ট থেকে অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা ১৪ জনকে অনুসরণ করছেন, পোস্ট করেছেন ৩৫টি ছবি।
এই আবিষ্কারে ভীষণ উচ্ছ্বসিত বেন অ্যাফ্লেকের ভক্তরা। তারা ইতিমধ্যে অনুসরণ শুরু করেছেন। পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন। এ ছাড়া তৃতীয় ফলোয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।