সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে এটি ভালোভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে।

পক্ষাঘাতগ্রস্ত মানুষের চিকিৎসা, সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য দেশে ১৯৭৯ সালে সিআরপি’র যাত্রা হয়।