তামাদির বিষয়ে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশনা চেয়ে চিঠি

যেকোনো মামলার আবেদনের সময়সীমা (তামাদি) বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের প্রশাসন বরাবর চিঠি পাঠানো হয়েছে। আইনজীবী শিকদার মাহমুদুর রাজি ও মো. জহিরুল ইসলামের পক্ষে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের উদ্দেশে এ চিঠি পাঠান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং সব অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। ৯ মে রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার অধ্যাদেশ জারি করেন।