করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি কভিড-১৯ এর পাশাপাশি ফুসফুস সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে যথেষ্ট অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।
সোমবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি জানান, তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল।
এছাড়াও তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিয়োথেরাপি চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।