অষ্টম শ্রেণি : বাংলা ২য় পত্র

চতুর্থ অধ্যায় : ক্রিয়ার কাল

বহুনির্বাচনী প্রশ্নও উত্তর

১. ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে কী বলে?

ক. ক্রিয়ার অবস্থা   খ. ক্রিয়ার ভাব

গ. ক্রিয়ার কাল    ঘ. ক্রিয়ার রূপ  

২. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?

ক. দুই প্রকার   খ. তিন প্রকার

গ. চার প্রকার  ঘ. পাঁচ প্রকার  

৩. যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে কোন কাল বলে?

ক. সাধারণ বর্তমান  খ. নিত্য অতীত

গ. ঘটমান বর্তমান   ঘ. পুরাঘটিত বর্তমান

৪. যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে কোন কাল বলে?

ক. সাধারণ বর্তমান   খ. ঘটমান বর্তমান

গ. পুরাঘটিত বর্তমান  ঘ. ঘটমান অতীত

৫. কোনটি সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ?

ক. সকালে সূর্য ওঠে

খ. এবার মা খেতে ডেকেছেন

গ. ছেলেরা এখনো ফুটবল খেলছে  

ঘ. আমার ছোট ভাই লিখছে

৬. দুই আর দুইয়ে চার হয় কোন কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান  খ. নিত্য অতীত

গ. ঘটমান বর্তমান   ঘ. পুরাঘটিত বর্তমান

৭. ‘আমি হব সকাল বেলার পাখি’ কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত ভবিষ্যৎ  খ. সাধারণ ভবিষ্যৎ

গ. ঘটমান ভবিষ্যৎ   ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ

৮. কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ?

ক. সকালে সূর্য ওঠে

খ. দুই আর দুইয়ে চার হয়

গ. টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে

ঘ. আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই

৯. ‘আমার ছোট ভাই লিখছে, ছেলেরা এখনও ফুটবল খেলছে’ কোন বর্তমান কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান কাল

খ. ঘটমান বর্তমান কাল

গ. নিত্যবৃত্ত বর্তমান কাল

ঘ. পুরাঘটিত বর্তমান কাল

১০. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে কোন কাল বলে?

ক. সাধারণ বর্তমান   খ. ঘটমান বর্তমান

গ. পুরাঘটিত বর্তমান  ঘ. ঘটমান অতীত  

১১. ‘আমি খেলা দেখে এলাম’ কোন অতীত কালের উদাহরণ?

ক. পুরাঘটিত অতীত  খ. পুরাঘটিত বর্তমান

গ. ঘটমান অতীত  ঘ. সাধারণ অতীত

১২. কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?

ক. রিতা ঘুমাচ্ছিল

খ. এবার মা খেতে ডেকেছেন

গ. দুই আর দুইয়ে চার হয়

ঘ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম

১৩. মনীষা দৌড়াতে থাকবে কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান   খ. পুরাঘটিত ভবিষ্যৎ

গ. সাধারণ ভবিষ্যৎ   ঘ. ঘটমান ভবিষ্যৎ  

১৪. নিচের কোনটি পুরাঘটিত ভবিষ্যৎ কালের উদাহরণ?

ক. তিনি খুলনা থেকে এলেন

খ. এবার মা খেতে ডেকেছেন

গ. দুই আর দুইয়ে চার হয়

ঘ. সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে

১৫. আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝালে তাকে কী বলে?

ক. অনুজ্ঞা   খ. বর্তমান কাল

গ. অতীত কাল  ঘ. ভবিষ্যৎ কাল

১৬. ‘ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম’ কোন অতীত কালের উদাহরণ?

ক. পুরাঘটিত অতীত  খ. সাধারণ অতীত

গ. নিত্যবৃত্ত অতীত   গ. ঘটমান অতীত

১৭. যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে কোন কাল বলে?

ক. ঘটমান বর্তমান   খ. পুরাঘটিত বর্তমান

গ. ঘটমান অতীত   ঘ. পুরাঘটিত অতীত  

১৮. কোনটি তুচ্ছার্থক সর্বনাম?

ক. আপনি, আপনারা   খ. সে তারা

গ. তুমি, তোমরা   ঘ. তুই, তোরা

১৯. কোনটি সম্ভ্রমাত্মক সর্বনাম?

ক. আপনি, আপনারা  খ. সে, তারা

গ. তুমি, তোমরা   ঘ. তুই, তোরা

২০. কোনটি সাধারণ সর্বনাম?

ক. আপনি, আপনারা   খ. তিনি, তারা

গ. তুমি, তোমরা   ঘ. তুই, তোরা

উত্তর : ১ . গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ

৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ

১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. গ