পার্বত্যমন্ত্রীর সংস্পর্শে আসা ৩ জনের করোনা শনাক্ত

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সংস্পর্শে থাকা ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, একজন গৃহপরিচারক ও এক নারী আত্মীয়।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু বলেন, গত বৃহস্পতিবার তাদের সবার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। গত শনিবার রাতে প্রথম দফায় আসা প্রতিবেদনে মন্ত্রী করোনা সংক্রমিত হয়েছে বলে উল্লেখ করা হয়। গত রবিবার দ্বিতীয় দফায় আসা প্রতিবেদনে অন্য তিন জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। 

পজিটিভ শনাক্ত হওয়া মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার নমুনা সংগ্রহের দিন থেকে মন্ত্রীর সংস্পর্শে থাকা ব্যক্তিরা সেলফ আইসোলেশনে আছেন।