চট্টগ্রামে বিএনপি নেতা আবু সুফিয়ান করোনায় আক্রান্ত

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী, ছেলে এবং গাড়িচালকও আক্রান্ত হয়েছেন। গত শনিবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে আবু সুফিয়ানসহ চারজনের করোনা পজিটিভ আসে।

এ প্রসঙ্গে বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, ‘ঈদের দিন (২৫ মে) আমার জ্বর আসে। পরে আমার স্ত্রী, ছেলে এবং গাড়িচালকেরও জ্বর আসে। এরপর গত ২ জুন আমরা চারজন করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গত শনিবার রাতে নমুনা প্রতিবেদন পেয়েছি।’ তিনি আরও জানান, আমরা তিনজন বাসায় আইসোলেশনে আছি। গাড়িচালক তার বাড়িতে আছে। আমরা সবাই সুস্থ আছি।