জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ-বিক্ষোভের সময় পুলিশি নির্যাতনের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের শাস্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস সিটি অ্যাটর্নি।
আটক বিক্ষোভকারীদের ওপর আনা অভিযোগকে ‘শাস্তিযোগ্য নয়’ বলে অভিহিত করেছেন অ্যাটর্নি মাইক ফিউয়ের। সরকারি এই আইনজীবীর ভাষায়, “সাম্প্রতিক বিক্ষোভগুলোতে যেসব সহিংসতার ঘটনা দেখা গেছে সেগুলো আসলে সহিংসতা, লুটপাট বা ভাঙচুরের মতো ঘটনায় জড়িত করা যায় না।”
ফিউয়ের বলেন, “শাস্তিপূর্ণ বিক্ষোভ খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্ষোভগুলো আমাদের হৃদয়, মন ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রচেষ্টাটা আবার মনে করে দিয়েছে। আগের অনেক ঘটনার মতো এই মুহূর্তটাও আমরা এমনিতেই চলে দিতে পারি না।”
বিক্ষোভকারীদের শাস্তি না দেওয়ার ব্যাপারে ফিউয়েরের মতামতে সম্মতি আছে লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান মাইকেল মুরেরও- “এই সহিংসতা সমাধানে বিকল্প কোনো উপায়ই হবে কার্যকরী ও যথাযথ এবং এটা আমাদের কমিউনিটিতে দীর্ঘ মেয়াদি ইতিবাচক ফল বয়ে আনবে।”
উল্লেখ্য, গত ২৫ মে মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার গলায় হাঁটু চেপে শ্বাস রোধ করে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করে। এ ঘটনায় জড়িত ছিলেন আরও তিন পুলিশ সদস্য। এ ঘটনার পর পরই যুক্তরাষ্ট্র জুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও।