নাটোরের সিংড়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে স্বামী উজ্জল হোসেন ও প্রথম স্ত্রী জলি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে সিংড়া উপজেলার পুঠিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুঠিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন(২৮) প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্বেও এক বছর আগে লিপি নামে আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো।
সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সঙ্গে উজ্জলের ঝগড়া কলহের একপর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খান। বাড়ির লাকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির কাছেই তাদের মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।