বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠ শিল্পী ইমরান মাহমুদুল। করোনার এই সময়ে বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এই অবসরে সংগীত জগতের সমসাময়িক বিভিন্ন বিষয় ও জানা অজানা নানান তথ্য শেয়ার করতে আজ ৯ জুন রাত সাড়ে আটটায় ‘স্টার জোন’প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এই শিল্পী।
প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ইমরানের সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।
২০০৮ সালে চ্যানেলআই সেরা কণ্ঠ দিয়ে পথচলা শুরু হলেও এখন তিনি সংগীত অঙ্গনের অতি পরিচিত মুখ। একই সঙ্গে তিনি সংগীত পরিচালক ও প্লেব্যাক গায়ক। পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তাও।
এছাড়াও ভক্তদের উপহার দিয়েছেন, বেশ কিছু জনপ্রিয় গান। করোনার সংক্রমণের আগেও ব্যস্ত ছিলেন বেশ-কয়েকটি নতুন গান নিয়ে। আসছে ‘না’ শিরোনামের ইমরানের নতুন একটি গান এই মাসের মাঝামাঝি।