জর্জ ফ্লয়েড হত্যার পর বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যেই সাবেক ক্যারিবীয় অধিনায়ক অভিযোগ করেন, আইপিএল খেলার সময় বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি। কিন্তু কে বা কারা তাকে ‘কালু’ বলে কটাক্ষ করতেন, তা স্পষ্ট করেননি আগে। এবার সরাসরি বললেন, সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরাই নাকি গায়ের রং নিয়ে কটাক্ষ করতেন তাকে। আর এজন্য সতীর্থদের ক্ষমা চাইতে বলেছেন তিনি এক ভিডিও বার্তায়।
সতীর্থদের উদ্দেশে স্যামি বলেছেন, ‘তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কাদের কথা বলছি। আমাকে তোমরা কটাক্ষ করতে। আমি বুঝতে পারতাম না। বলেছিলাম, এটা আমার নাম নয়। তারপরও বলে গিয়েছ আমি ভেবেছি ভালো অর্থে বলেছ। কিন্তু এখন এটার মানে বুঝেছি। তাই জানতে চাই, সত্যিই কি এমন (বর্ণবিদ্বেষমূলক) মনোভাব পোষণ করো? আমি তোমাদের মেসেজ পাঠাব। এর উত্তর জানতে চাইব।’ ইন্টারনেট।