বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদ ও যোগ্যতা : মেডিকেল প্রমোশন অফিসার ৫০ জন। যেকোনো বিষয়ে স্নাতক। অভিজ্ঞতা
থাকা বাধ্যতামূলক নয়। ফ্রেসাররাও সিভি দিতে পারবেন। নারী অথবা পুরুষ প্রার্থীরা সিভি দিতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া টিএ/ডিএ, প্রোডাক্ট ইনসেনটিভ, মোটরসাইকেল অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা রয়েছে। ওয়ার্ক ইন ইন্টারভিউ নেওয়া হবে ১৯ জুন ২০২০ পর্যন্ত। আপডেট সিভি, এনআইডির ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ উপস্থিত থাকতে হবে বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ১৪/২, লারমানি স্ট্রিট, ওয়ারী, ঢাকা এই ঠিকানায় । ওয়েব :: www.benhampharma.com
সূত্র : জাগোজবসডটকম
মাওলা মোহাম্মদ অ্যান্ড কোং (এমএমসি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস
পদ ও যোগ্যতা : অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার ২ জন। ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন সিএসই। অ্যান্ড্রয়েড স্টুডিও, মোবাইল অ্যাপস ডেভেলপার সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়স ২২-২৭ বছর। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস সুবিধাসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রতষ্ঠিানটরি এই (mmc@bol-online.com) ইমেইল ঠিকানায় ইমেইল করা যাবে ১৯ জুন ২০২০ পর্যন্ত। এ ছাড়া জাগোজবসডটকমের (www.jagojobs.com) এই ওয়েবসাইটের মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : মাওলা মোহাম্মদ অ্যান্ড কোং (এমএমসি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, প্লট ১১ (৫ম তলা), রোড ৪৬, গুলশান-২, ঢাকা।
সূত্র : জাগোজবসডটকম
রয়েক্স টেকনোলজিস
পদ ও যোগ্যতা : সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এএসপি.নেট) ওয়ার্ক ফ্রাম হোম ৪ জন। ব্যাচেলর অব সায়েন্স ইন সিএসই। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়স ২৩ থেকে ৩৪ বছর। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। জাগোজবসডটকমের www.jagojobs.com)) এই ওয়েবসাইটের মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে ২২ জুন ২০২০ তারিখ পর্যন্ত। যোগাযোগ : রয়েক্স টেকনোলজিস, চট্টগ্রাম অফিস, বাড়ি নম্বর ৮৭ (থার্ড ফ্লোর), রোড ৭, ওআর নিজাম রোড আ/এ, চট্টগ্রাম। ওয়েব : িি: www.ro–ex.ae/
সূত্র : জাগোজবসডটকম
গ্রন্থনা : আনিকা তাহসিন