টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আ্ওয়ামী লীগ নেতার স্ত্রী ও পুত্রবধূসহ চারজনের শরীরে করোনাাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে দাঁড়ালো ৫৪ জন।
বুধবার বেলা ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
জানা গেছে, গত ৪ জুন করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিভিন্ন এলাকা থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা ৯ জনের নমুনা সংগ্রত করে ঢাকায় পাঠায়।
বুধবার তাদের মধ্যে থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জাপুর বাজারের খন্দকার মোফাজ্জল হোসেন দুলালের স্ত্রী ও তার পুত্রবধূর করোনা পজিটিভের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
একইসাথে অন্যত্র নমুনা দিয়ে উপজেলার গোড়াই এলাকার এক কারখানা শ্রমিক এবং বেত্রাসীন গ্রামের একজনের করোনা পজিটিভ হয়েছে।
আজকের চারজনসহ মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্য ৫৪ পূর্ণ হল। এর মধ্যে একজন মারা গেছে, ১৩ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৪০ জন নিজ বাড়িতে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন। মোফাজ্জল হোসেন দুলালের বাড়িসহ অন্য আক্রান্তদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।