নভেল করোনাভাইরাসকে কেন্দ্র করে যুক্তরাজ্যজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে বলে দেশটির সরকারকে সতর্ক করেছেন একজন বিশেষজ্ঞ।
বিবিসি জানায়,করোনায় গণহারে চাকরিচ্যুতি এবং বেকারত্ব বৃদ্ধি মানুষকে ক্ষুব্ধ তুলতে পারে বলে মনে করেন কিলে ইউনিভার্সিটির সোশ্যাল সাইকোলজির অধ্যাপক ক্লিফোর্ড স্কট।
তার মতে, অর্থনৈতিক ও বর্ণবৈষম্যের কারণে এই গ্রীষ্মে যুক্তরাজ্যে দাক্ষা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অধ্যাপক স্কট জানান, স্থানীয়ভাবে সম্ভাব্য লকডাউনগুলো অপেক্ষাকৃত দরিদ্র ও ধনী এলাকাগুলোর মধ্যে বৈষমাই বাড়িয় দেবে।
আচরণ বিষয়ে সরকারের একটি সাব কমিটির সদস্য এই গবেষক আরও বলেন, পুলিশ যদি এই মুহূর্তে ইতিবাচক সামাজিক সম্পর্ক গড়ে না তুলে এই গ্রীষ্মে মানুষের আচরণে বড় ধরনের পরিবর্তন ঘটবে।
২০১১ সালের আগস্টের মতো বড় আকারের বিশৃংখলা আমরা দেখতে পারি, যা কোনো ভাবেই কাম্য নয় বলে তিনি আরও সতর্ক করেন।