২০২০-২১ সালের বাজেটে ব্যাংকে টাকা রাখার খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন এ প্রস্তাবের ফলে ধনীরা ব্যাংকে টাকা রাখতে গেলে গুনতে হবে বাড়তি আবগারি শুল্ক।
বর্তমানে ব্যাংক হিসাবে নির্দিষ্ট সীমার বেশি টাকা থাকলেই বিভিন্ন হারে আবগরি শুল্ক আরোপ করা হয়। বছরে একবারের জন্য হলেও ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলেই আবগারি শুল্ক দিতে হয়।
বর্তমানে ব্যাংক হিসাবে এক লাখ টাকার কম থাকলে আবগারি শুল্ক দিতে হয় না।
ব্যাংকে এক লাখ টাকার বেশি কিন্তু ৫ লাখ টাকার কম থাকলে ১৫০ টাকা; ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম হলে ৫০০ টাকা; ১০ লাখ টাকার বেশি কিন্তু ১ কোটি টাকার কম হলে ২ হাজার টাকা; ১ কোটি টাকার বেশি কিন্তু ৫ কোটি টাকার কম থাকলে সাড়ে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি থাকলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।
নতুন বাজেট প্রস্তাবে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত জমা থাকলে ২৫ শ থেকে বাড়িয়ে ৩ হাজার, ১ থেকে ৫ কোটি টাকা সঞ্চয়ের ক্ষেত্রে আবগারি শুল্প ১২ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার এবং ৫ কোটি টাকার ওপরে সঞ্চয়ের ক্ষেত্রে ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক করা হয়েছে।
তবে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক একই রয়েছে।