বিদ্যুৎ ও জ্বালানিতে বরাদ্দ কমানোর প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে। প্রস্তাবিত বাজেটে এ খাতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম।

২০১৯-২০ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটে বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বরাদ্দের প্রস্তাব করেছেন ১ হাজার ৯০৫ কোটি টাকা। 

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে যা ২ হাজার ৪৮০ কোটি টাকা ছিল।