করোনাকালেও নতুন চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানের নাম ‘প্রেমের খেলা’। ‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন?, কত ছলনা দেখলিরে মন, আর কোনো দিনও দুঃখ নেব না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এত কান্দন কী সয়!- এমনই কথার গানটি লিখেছেন আলী বাকের জিকো। বরাবরের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
বৃহস্পতিবার এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব। ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন তিনি। গানর সুর, সংগীত, গায়কী ও ভিডিওতে এনার্জিটিক পারফর্মের জন্য শ্রোতাদের মন মাতাচ্ছে গানটি। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ।