পটুয়খালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- দুমকির অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস হাওলাদার (৬৫), কলাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা ও বাউফলের সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ।
শুক্রবার রাতে বরিশাল মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক ইউনুস ও গৃহবধূ সালমার মৃত্যু হয়।
অপরদিকে শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা শুক্রবার বরিশালের নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। তাদের কভিড-১৯ প্রটোকলে দাফন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজিটিভি আসে। আক্রান্তদের মধ্যে ৩ জন মির্জাগঞ্জের, ২ জন দশমিনার, ২ জন বাউফলের, ২জন দুমকির ও ২১ জন সদর উপজেলার।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন জন ১১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।