সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক পুলিশ সদস্যসহ আরও ১৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার রাতে জেলায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্ত ৪৩৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে দোয়ারাবাজার উপজেলায় ৩, জামালগঞ্জে ৩, জগন্নাথপুরে ৫, সুনামগঞ্জ সদরে ২ এবং বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৪৩৩ জন। আর মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার রাত ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শুক্রবার ৯৪ টি নমুনা গ্রহণ করা হয়। ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৪৩৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬০৪ জন। আইসোলেশনে গেছেন ৪৩৩ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ৯৪ জন।