পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক হাজী মো. ইউনুস হাওলাদারের (৭৫) লাশ দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা দাফন-কাফন টিম।
শনিবার সকালে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের নেতৃত্বে মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা প্রদান করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় সরকারি নিয়মানুযায়ী করোনা প্রটোকলে ইসলামি আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা দাফন-কাফন টিম দাফন সম্পন করেন।
ইউনুস হাওলাদার শুক্রবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বেডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নে।