করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে বুথ চালুর পর এবার টেলি মেডিসিন সেবা কার্যক্রম চালু করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনের সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যে কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনা মূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ সেবা নিতে পারবেন। প্রয়োজনে চিকিৎসককে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেয়া যাবে। এছাড়া, বাসায় থেকে সাশ্রয়ী রেটে কিছু কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করানো যাবে।
বেষ্ট এইড এর সাথে ডিআরইউর সমঝোতা চুক্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে-
১. ২৪ ঘণ্টা বিশেষজ্ঞদের ফ্রি টেলি মেডিসিন সেবা
২. ফ্রি অনলাইন কনসালটেন্সি সেবা মোবাইল ফোন অথবা ভিডিও কলে
৩. ৫% ডিসকাউন্টে বাচ্চা এবং মা’দের বিভিন্ন পণ্য
৪. প্রয়োজনে বাসায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (ফি-১০০০)
৫. ৮% ডিসকাউন্ট (মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড ও প্রাভা হেলথ)
৬. হটলাইন নাম্বার কনসালটেন্সি +৮৮-০১৮৯১৯৮৭৬৫২ (ডাক্তার বাড়ি)
অনলাইন ডাক্তার কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট +৮৮-০১৫৩৩৪৪৩১৮ (বেস্ট এইড হেল্প লাইন)। বাসায় চিকিৎসা সেবা ডায়গনস্টিক সেবা অথবা হেল্প সার্ভিস +৮৮-০১৫৩৩৪৪৩১১৮।