করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের নমুনা সংগ্রহে বুথ চালুর পর এবার টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউর সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নম্বর (আইডি নম্বর) জানিয়ে যেকোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রয়োজনে চিকিৎসককে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেওয়া যাবে। এছাড়া বাসায় থেকে সাশ্রয়ী রেটে কিছু কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করানো যাবে।
হটলাইন নম্বর কনসালট্যান্সি +৮৮-০১৮৯১৯৮৭৬৫২ (ডাক্তার বাড়ি)।
অনলাইন ডাক্তার কনসালট্যান্সি অ্যাপয়েনমেন্ট +৮৮-০১৫৩৩৪৪৩১৮ (বেস্ট এইড হেল্প লাইন)।
বাসায় চিকিৎসাসেবা ডায়গনস্টিক সেবা অথবা হেল্প সার্ভিস +৮৮-০১৫৩৩৪৪৩১১৮।