হাতিম গ্রুপ
পদ ও যোগ্যতা : অফিসার (ট্রান্সপোর্ট) ২ জন। ব্যাচেলর অব কমার্স (পাস) অথবা যে কোনো বিষয়ে ব্যাচেলর পাস। ট্রান্সপোর্ট অফিসার হিসেবে ২ থেকে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৫ থেকে ৩৫ বছর। শুধু পুরুষ প্রার্থীরা সিভি দিতে পারবেন। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। মাসিক বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষ। এছাড়াও টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চসহ অন্যান্য সুবিধা রয়েছে। আপডেট সিভি, পাসপোর্ট সাইজের ছবিসহ বিডিজবসডটকমের মাধ্যমেও (www.bdjobs.com) সিভি দেওয়া যাবে ৩০ জুন, ২০২০ তারিখ পর্যন্ত। যোগাযোগ : হাতিম গ্রুপ, আল-রাজী কমপ্লেক্স (১৪ তলা), ৩/১/ডি, ১৬৬-১৬৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা। ওয়েব :www.hatimgroup.com/
সূত্র : বিডিজবসডটকম
ডলি কনস্ট্রাকশন লিমিটেড
পদ ও যোগ্যতা : নির্বাহী পরিচালক ২ জন। পুরকৌশলে স্নাতক ডিগ্রি। অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা তদূর্ধ্ব পদমর্যাদার এলজিইডি/সওজ/বাপাউবো থেকে অবসরপ্রাপ্ত এবং নির্র্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী। কর্মস্থল প্রধান কার্যালয়, ঢাকা। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষ। প্রকল্প পরিচালক ৪ জন। পুরকৌশলে স্নাতক ডিগ্রি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা তদূর্ধ্ব পদমর্যাদার এলজিইডি/সওজ/বাপাউবো থেকে অবসরপ্রাপ্ত অথবা নির্মাণ প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষ। উপ-প্রকল্প পরিচালক ৪ জন। পুরকৌশলে স্নাতক ডিগ্রি। এলজিইডি/সওজ এর সড়ক ও ব্রিজ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের কাজে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষ। সাইট ইঞ্জিনিয়ার (সিভিল) ১৬ জন। সরকারি পলিটেকনিক থেকে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা এবং এলজিইডি/সড়ক ও জনপথ-এর সড়ক ও ব্রিজ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২৫ জুন বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনসহ প্রয়োজনীয় কাগজ পাঠানো যাবে এই (dollyconstructionltd@gmail.com) ইমেইল ঠিকানায়। যোগযোগ : ডলি কনস্ট্রাকশন লিমিটেড, সেনা কল্যাণ ভবন, সুইট নম্বর ৮০৪ ও ১৬০২, ১৯৫ মতিবিল, বা/এ, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৪ জুন, ২০২০, পৃষ্ঠা ৭
গ্যাটকো বিজনেস সলোয়েশন লি.
পদ ও যোগ্যতা : কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ ২০ জন। ও লেভেল অথবা এ লেভেল অথবা অনার্স অথবা সমমান। পার্টটাইম কাজ করতে চাওয়া প্রার্থীদের যোগ্যতা এইচএসসি। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা সিভি দিতে পারবেন। বয়স ১৮- ৩০ এর মধ্যে। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন এং পার্টটাইম। বেতনভাতা আলোচনা সাপেক্ষ। বিডিজবসডটকমের মাধ্যমে (www.bdjobs.com) ) ছবিসহ সিভি দেওয়া যাবে ৩০ জুন, ২০২০ পর্যন্ত। যোগযোগ : গ্যাটকো বিজনেস সলোয়েশন লি. বাড়ি নম্বর ৬৮৮, রোড ১২, আদাবর, বায়তুল আমান হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা। ওয়েব : www.getco.com.bd
সূত্র : বিডিজবসডটকম
গ্রন্থনা : আনিকা তাহসিন