সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হয়েছে করোনাভাইরাস ও স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শবিষয়ক সাপ্তাহিক ফেইসবুক লাইভ ‘আমার ডাক্তার’। প্রতি সপ্তাহের শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেইসবুক পেইজ fb.com/seu.official.info এ সরাসরি সম্প্রচারিত হবে। হটলাইনে অথবা কমেন্ট বক্সে সমস্যার কথা জানালে সরাসরি উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সপ্তাহে অতিথি ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম শামসুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিসিপিআর বিভাগের পরিচালক ও চ্যানেল ২৪-এর সিনিয়র সংবাদ পাঠক মুহাম্মদ ইমতিয়াজ। সংবাদ বিজ্ঞপ্তি