বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম গতকাল রবিবার দুপুর দেড়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম ১৯৮২ থেকে ১৯৮৪ এবং ১৯৮৭ থেকে ১৯৮৮ পর্যন্ত বেবিচকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।