বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রা‌মের বাঁশখালীতে আবদুল মজিদ (৩০) নামের ধর্ষণ মামলা প্রধান আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত দুইটার দিকে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজা‌রের উত্তর পা‌‌শে ভাদালিয়া এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল চেচুরিয়ার ঘোনা পাড়ায় গন্ডামারা বড়‌ঘোনা এলাকার এক তরুণী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় পরেরদিন বাঁশখালী থানায় তিনজনকে আসামি মে‌য়ে‌টির বাবা কা‌সেম ছৈয়দ মামলা দায়ের করা হয়। বন্দুকযুদ্ধে নিহত আবদুল মজিদ এই মামলার প্রধান আসামি। নিহত অাবদুল ম‌জিদ বৈঁলছ‌ড়ি ইউ‌নিয়‌নের চেচু‌রিয়া ঘোনাপাড়া এলাকার লেদু মিয়ার ছেলে ।

র‍্যাব ৭ জানায়, নিহত ব্যক্তি এতদিন পলাতক ছিলেন। যেখানে মজিদ নিহত হয়েছেন সেখান থেকে একটি দেশীয়  বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। লাশের ময়নাতদন্ত করা হবে।

বাঁশখালী থানা পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য চ‌মে‌কে প্রেরণ ক‌রে‌ছে ব‌লে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল ক‌রিম মজুমদার জানান।