আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল উত্তর সাগরে যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণমূলক উড্ডয়নের সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, ব্রিটিশ শহর সাফোকের এক ব্রিটিশ বিমান ঘাঁটি থেকে এফ-১৫সি নামে যুদ্ধ বিমানটি উড়াল দেয়। উড্ডয়নের অল্পসময়ের মধ্যে এটি বিধ্বস্ত হয়।
যুদ্ধবিমানটিতে একজন মাত্র পাইলট ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ওই পাইলটের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইস্ট ইয়র্কশিয়র উপকূল থেকে ৭৪ নটিক্যাল মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন বিমান বাহিনী। যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে।