লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ৫২ মানবপাচারকারী গ্রেপ্তার

লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় ৫২ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় ২৬টি মামলায় এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সদর দপ্তর জানায়।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের কঠোর নির্দেশনার আলোকে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করে।

সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারদের এ সংক্রান্ত কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন আইজিপি।